আন্তর্জাতিক



ডেস্ক রিপোর্ট

মার্চ / ০৮ / ২০২২


play news

ইউক্রেনে আরও এক রুশ জেনারেল নিহত


150

Shares

ইউক্রেনে চলমান যুদ্ধে রাশিয়ার শীর্ষস্থানীয় এক কমান্ডার নিহত হয়েছেন। ইউক্রেনের পক্ষ থেকে এ দাবি করা হয়েছে। মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা পরিষেবা মন্ত্রণালয়ের দাবি, দেশটির খারকিভ শহরের কাছে যুদ্ধ চলাকালে রুশ সেনাবাহিনীর ওই শীর্ষ কমান্ডার নিহত হন। তবে ইউক্রেনের এ দাবি যাচাই করতে পারেনি বিবিসি।

এ ব্যাপারে রুশ কর্মকর্তারাও কোনো মন্তব্য করেননি। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, নিহত রুশ শীর্ষ কমান্ডারের নাম ভিটালি গেরাসিমভ। রুশ সেনাবাহিনীতে তার পদমর্যাদা ছিল মেজর জেনারেল।

তিনি চিফ অব স্টাফ ছিলেন। তিনি রাশিয়ার ৪১তম আর্মি অব দ্য সেন্ট্রাল মিলিটারি ডিস্ট্রিক্টের প্রথম ডেপুটি কমান্ডার ছিলেন।

আন্তর্জাতিক