আন্তর্জাতিক



ডেস্ক রিপোর্ট

ফেব্রুয়ারী / ২৭ / ২০২২


news part

ইউক্রেন-পোল্যান্ড সীমান্তে শরণার্থীর ঢল


247

Shares

ইউক্রেনে রুশ আগ্রাসনের মুখে প্রাণ রক্ষা করতে দেশটি থেকে পালাচ্ছেন হাজার হাজার মানুষ।

ইউক্রেন-পোল্যান্ড সীমান্তে এখন শরণার্থীর ঢল নেমেছে। দীর্ঘ লাইনে অপেক্ষমান এক ইউক্রেনের নাগরিক গণমাধ্যমকে জানালেন তার অভিজ্ঞতার কথা। তিনি বলেন, গত বৃহস্পতিবার থেকে রুশ হামলা শুরুর পর মনে হয়েছে আমরা জাহান্নামে আছে।

রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠছে ইউক্রেনের বিভিন্ন অঞ্চল। রোববার হামলার চতুর্থ দিনে তুমুল লড়াই হচ্ছে রাজধানী কিয়েভের আশপাশ এলাকায়। এ অবস্থা থেকে সারারণ মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে পাড়ি জমাচ্ছেন প্রতিবেশী দেশ পোল্যান্ডে।

পোল্যান্ড সরকারের মতে, গত ২৪ ফেব্রুয়ারি রুশ হামলা শুরুর পর থেকে গত তিন দিনে ১ লাখ ১৫ হাজার ইউক্রেনী দেশ ছেড়েছে। এদের বেশির ভাগই মেদিকা সীমান্ত দিয়ে পোল্যান্ডে প্রবেশ করেছেন। প্রচণ্ড শীত উপেক্ষা করে সন্তানদের সঙ্গে নিয়ে তুষারঢাকা সীমান্ত পথ পারি দিচ্ছেন ইউক্রেনীরা। এদিকে, প্রতিবেশীর এ দুর্দিনে চমি উদারতা দেখিয়েছে পোল্যান্ড।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রী শনিবার এক ঘোষণায় বলেছে, ইউক্রেন থেকে যারাই পোল্যান্ড আসতে চাইবে-তাদের সবাইকে যেন সীমান্ত পথে ঢুকতে দেওয়া হয়। তিনি আরও বলেছেন, পোল্যান্ড আশ্রয়প্রার্থী ইউক্রেনীদের পাসপোর্ট কিংবা বৈধ কাগজপত্র না থাকলেও সীমান্তে তাদের বাধা দেওয়া হবে না।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক এজেন্সি জানিয়েছে, বৃহস্পতিবার রাশিয়ার হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ১ লাখ ২০ হাজার ইউক্রেনী নাগরিক দেশ ছেড়েছেন।

আন্তর্জাতিক