419
Sharesহেফাজত নেতা মামুনুল হকের পক্ষে ফেসবুকে প্রচার চালানোয় মানিকগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আওয়ামী লীগের এক নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার (২২শে এপ্রিল) বিকেলে আসামি জয়মন্ডপ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অলি আহমেদকে জ্যেষ্ঠ বিচারিক হাকিম পারভেজ আহম্মেদের আদালতে পাঠানো হয়। শুনানি শেষে বিচারক আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। অলি আহমেদের বাড়ি সিঙ্গাইর উপজেলার পূর্বভাকুম গ্রামে।
সিঙ্গাইর উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক টিপু সুলতান বাদী হয়েছে বুধবার রাতে মামলা করেন। রাতেই ওই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।
এজাহারে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এবং হেফাজতের পক্ষে সরকারবিরোধী নানা অপপ্রচার চালিয়ে আসছিলেন অলি আহমেদ। ফেসবুকে মামুনুলের পক্ষে সম্প্রতি তিনি নিউজ শেয়ার করেন।