দেশজুড়ে



ডেস্ক রিপোর্ট

ফেব্রুয়ারী / ০৮ / ২০২২


election

গৌরীপুরের ১০ ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা


159

Shares

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নে সোমবার স্থগিত দুই কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নিয়ে উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হলো।

১০ ইউনিয়ন পরিষদের মধ্যে তিনটিতে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন। সোমবার অনুষ্ঠিত নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী সিধলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জয়নাল আবেদিন পাঁচ হাজার ৩৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের মো. একদিন হোসেন তালুকদার পেয়েছেন তিন হাজার ৮৯০ ভোট। ফল ঘোষণা করেন ইউনিয়ন নির্বাচনে নিয়োজিত রিটার্নিং অফিসার উপজেলা যুব উন্নয়ন অফিসার নন্দন কুমার দেবনাথ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, উপজেলা নির্বাচন অফিসার সজল কুমার সরকার। ফল গ্রহণ করেন বিজয়ী প্রার্থী জয়নাল আবেদীনের ভাতিজা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের জাতীয় কমিটির সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি তানজীর আহমেদ রাজিব।

উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের জাতীয় কমিটির সদস্য ও উপজেলা তাঁত লীগের সহসভাপতি সমাজসেবক মো. গোলাম সামদানী খান সুমন ও দলীয় নেতৃবৃন্দ।

এ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকের শেখ শ্যামছ উদ্দিন তিন হাজার ৫৬ ভোট ও মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ কামরুজ্জামান পেয়েছেন এক হাজার ৯৫৬ ভোট, টেবিলফ্যান প্রতীকের প্রার্থী মো. শফিকুল ইসলাম এক হাজার ২৬৩ ভোট, ঢোল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. ইকবাল হোসেন তালুকদার ৪৮৯ ভোট, অটোরিকশা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. নজরুল ইসলাম ৩৬০ ভোট, ইসলামী হাতপাখা প্রতীকের প্রার্থী মো. আতাউর রহমান ২২০ ভোট, লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. আব্দুস সালাম ২০৪ ভোট, ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবু হানিফ ১০২ ভোট, সিংহ প্রতীকের প্রার্থী মো. শাহজাহান কবীর ৩৫ ভোট পেয়েছেন।

এছাড়াও পঞ্চম ধাপে ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিতরা হয়েছেন-

১নং মইলাকান্দা ইউনিয়নে উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক বর্তমান চেয়ারম্যান মো. রিয়াদুজ্জামান রিয়াদ (স্বতন্ত্র)।

২নং গৌরীপুর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মো. হযরত আলী (আ. লীগ)।

৩নং অচিন্তপুর ইউনিয়নে বিএনপি নেতা মো. জায়েদুর রহমান (স্বতন্ত্র), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি (সাময়িক বরখাস্ত) মোহাম্মদ আল ফারুক (স্বতন্ত্র, আ.লীগ বিদ্রোহী)।

৫নং সহনাটী ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের প্রার্থী সালাউদ্দিন কাদের রুবেল।

৬নং বোকাইনগর ইউনিয়নে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আল মোক্তাদির শাহীন (স্বতন্ত্র, আ.লীগ বিদ্রোহী)।

৭নং রামগোপালপুর পৌর আওয়ামী লীগের সহসভাপতি বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি (আ. লীগ বিদ্রোহী)।

৮নং ডৌহাখলা ইউনিয়নে মো. কাইয়ুম (স্বতন্ত্র প্রার্থী)।

৯নং ভাংনামারী ইউনিয়নে মো. নেজামুল হক (স্বতন্ত্র)।

দেশজুড়ে