আন্তর্জাতিক



দেশদর্পণ ডেস্ক

মে / ২১ / ২০২১


ভারতে করোনায় মৃত্যু

একদিনে ভারতে ৪ হাজার ২০৯ জনের করোনায় মৃত্যু


352

Shares

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে শনাক্ত কমলেও মৃত্যু ফের চার হাজার ছাড়িয়েছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (২১ মে) সকাল ৭টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ৪ হাজার ২০৯ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ২ লাখ ৫৯ হাজার ২৬৯ জন।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও প্রায় ১৩ হাজার মানুষ এবং আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ৬ লাখ। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হয়েছে ৩৪ লাখ ৪৪ হাজার ২৫৮ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ৫৮ লাখ ৩১ হাজার ১৬১ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ কোটি ৬৫ লাখ ১৬ হাজার ৮৯৩ জন।

আন্তর্জাতিক