98
Sharesসিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষায় চার জেলার ৯৬টি কেন্দ্রে মোট ১ হাজার ১২৭ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াছমীনের সই করা দৈনন্দিন তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
তথ্য অনুযায়ী, র্ডের অধীন ৯৬টি কেন্দ্রেই পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ৫৭ হাজার ১৭৬ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৫৬ হাজার ৪৯ জন। অনুপস্থিতির হার ছিল ১ দশমিক ৯৭ শতাংশ।
প্রথম দিনের পরীক্ষায় কোনো পরীক্ষার্থী বা পরিদর্শককে বহিষ্কার করা হয়নি। কোনো কেন্দ্র থেকেই অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।
জেলাভিত্তিক হিসাবে, সিলেট জেলার ৩৭টি কেন্দ্রে ২৫ হাজার ১৮ পরীক্ষার্থীর মধ্যে ৩৭৩ জন অনুপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন ২৪ হাজার ৬৪৫ জন। এ জেলায় অনুপস্থিতির হার ১ দশমিক ৪৯ শতাংশ।
হবিগঞ্জ জেলার ২০টি কেন্দ্রে ১০ হাজার ১৮০ পরীক্ষার্থীর মধ্যে ২৩৯ জন অনুপস্থিত ছিলেন। অনুপস্থিতির হার ছিল ২ দশমিক ৩৫ শতাংশ।
মৌলভীবাজার জেলার ১৭টি কেন্দ্রে ১১ হাজার ৩২৮ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ২৫৮ জন। এ জেলায় অনুপস্থিতির হার ২ দশমিক ২৮ শতাংশ।
সুনামগঞ্জ জেলার ২২টি কেন্দ্রে ১০ হাজার ৬৫০ পরীক্ষার্থীর মধ্যে ২৫৭ জন অনুপস্থিত ছিলেন। অনুপস্থিতির হার ছিল ২ দশমিক ৪১ শতাংশ।
শিক্ষা বোর্ড জানায়, জেলা প্রশাসকদের পাঠানো প্রতিবেদনে সব কেন্দ্রেই শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তথ্য পাওয়া গেছে।
আরসি/০১