192
Sharesসুনামগঞ্জের ছাতকে প্রতিপক্ষের হামলায় সফিক মিয়া নামের এক ব্যক্তি খুন হয়েছেন। বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে কালারুকা ইউনিয়নের কালারুকা পুর্বপাড়ায় এ হামলার ঘটনা ঘটেছে।
স্থানীয়সুত্রে জানাগেছে,বাড়িতে একটি কলাগাছ কাটা নিয়ে সফিক মিয়ার ছেলে বউ রুহেল মিয়ার স্ত্রীর সাথে ঝগড়া হয় একই বাড়ির খালেদ মিয়া ও তার স্ত্রীর সাথে।
এর জের ধরে সফিক মিয়ার উপর হামলা করেছে প্রতিপক্ষের লোকজন। হামলায় গুরুতর আহত সফিক মিয়াকে (৬০) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সফিক মিয়া কালারুকা গ্রামের আব্দুর রহিমের পুত্র। ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার সাথে জড়িত সন্দেহে খালেদ মিয়ার স্ত্রীকে আটক করা হয়েছে ।