দেশজুড়ে



নিজস্ব প্রতিবেদক

মে / ০৯ / ২০২১


শিশু ধর্ষণ

চাঁদপুরে শিশু ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার


448

Shares

চাঁদপুরের ফরিদগঞ্জে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে জামাল হোসেন নামের এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৮ই মে) রাতে উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের লাড়াইচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিন সন্তানের জনক জামাল পেশায় একজন রাজমিস্ত্রি। নির্যাতিত শিশুটির স্বজনরা জানান, শিশুটি শনিবার সকালে লড়াইচর গ্রামে বাড়ির সামনের রাস্তা দিয়ে হেটে যাচ্ছিল।

এসময় ওই গ্রামের তিন সন্তানের জনক জামাল হোসেন শিশুটিকে একা পেয়ে মুখ চেপে ধরে রাস্তার পাশে বাগানে নিয়ে ধর্ষণ করে।

পরে মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত ব্যাক্তি পালিয়ে যায়। পরে শনিবার বিকেলে নির্যাতনের শিকার শিশুর মা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন বলেন, 'ঘটনার পর থেকেই অভিযুক্ত ব্যাক্তি পলাতক ছিল।

বিকেলে মামলা হওয়ার পরে ৬ ঘন্টার মধ্যে অভিযুক্তকে ফরিদগঞ্জের লড়াইরচর এলাকা থেকে আটক করে থানায় নিয়ে আসা হয়। আজ রোববার তাকে আদালতে সোপর্দ করা হবে।'

দেশজুড়ে