জাতীয়



ডেস্ক রিপোর্ট

ফেব্রুয়ারী / ০৮ / ২০২২


play news

বর্জ্য শোধনাগার শহরের বাইরে নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর


124

Shares

পরিবেশ দূষণরোধ ও দুর্গন্ধ ঠেকাতে শহরের বাইরে বর্জ্য শোধনাগার নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এই নির্দেশনা দেন বলে বৈঠক শেষে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন।

সভায় ৩৩৩ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধিভুক্ত এলাকায় বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনা, সড়ক মেরামতে ব্যবহৃত আধুনিক যান-যন্ত্রপাতি সংগ্রহ এবং মেকানাইজড পার্কিং স্থাপনের মাধ্যমে যানজট নিরসন প্রকল্প অনুমোদন দেয়া হয়।

প্রকল্পটি অনুমোদনের সময় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। পরিকল্পনা মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সিটি করপোরেশনের বর্জ্য শোধনাগার লোকালয়ের বাইরে স্থাপন করার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে তিনি সিটি করপোরেশনের বর্জ্যবাহী গাড়িগুলোতে দক্ষ চালক নিয়োগের নির্দেশনা দেন।

জাতীয়