জাতীয়



ডেস্ক রিপোর্ট

ফেব্রুয়ারী / ২৭ / ২০২২


sylhet city

বইমেলার সময় বাড়লো ১৭ই মার্চ পর্যন্ত


117

Shares

করোনার সংক্রমণ বৃদ্ধির কারণে ১৫ দিন দেরিতে শুরু হয়েছিল অমর একুশে বইমেলা। সংক্রমণ কমে আসায় বইমেলার সময়সীমা আগামী ১৭ই মার্চ পর্যন্ত বাড়িয়েছে সরকার।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ।

১৫ই ফেব্রুয়ারি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বইমেলার ৩৮তম আসরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় সিদ্ধান্ত ছিল, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবারের মেলা।

তবে সংক্রমণের হার কমে আসায় মেলা পুরো একমাসই চালানোর দাবি জানাচ্ছিলেন প্রকাশকরা। বাংলা একাডেমি কর্তৃপক্ষও একই ইচ্ছা প্রকাশ করেছিল।

জাতীয়