193
Sharesনারায়ণগঞ্জের দেওভোগ আখড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন একই পরিবারের তিন নারী।
বৃহস্পতিবার (৯ জুন) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, বাসন্তী রানী ঘোষ, বিমলি রানী ঘোষ ও মনিরানী ঘোষ। সম্পর্কে তারা জা।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ পরিদর্শক সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার দুপুরে ৩ গৃহবধূর মরদেহ তাদের স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন।
ওই এলাকার বৈদ্যুতিক সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি। পরিবার সূত্রে জানা গেছে, বৃষ্টিতে বৈদ্যুতিক তারের লিকেজ থেকে এ দুর্ঘটনা ঘটেছে।
তারা বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন। পরিবারের দাবির প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত না করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।