আন্তর্জাতিক



ডেস্ক রিপোর্ট

এপ্রিল / ১৫ / ২০২২


sylhet,town

আল-আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর অভিযান, আহত ১১৭ ফিলিস্তিনির


149

Shares

দখলকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর অভিযানে ১১৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

আজ শুক্রবার সকালে ফিলিস্তিনিরা যখন সকালের প্রার্থনার জন্য মসজিদটিতে জড়ো হচ্ছিল তখন এ অভিযান চালানো হয়।

অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ফিলিস্তিনিরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়ছে। অন্যদিকে ইসরায়েলি পুলিশ ফিলিস্তিনিদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও গ্রেনেড নিক্ষেপ করছে।এসময় প্রার্থনাকারীরা মসজিদের ভেতরে নিজেদের রক্ষায় ব্যারিকেড দিয়ে রাখে।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট আরও জানায়, ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও চিকিৎসকদের যেতেও বাধা দেয় ইসরায়েলি বাহিনী। ৬৭ জনকে উদ্ধার করে হাসপাতলে নেওয়া হয়েছে। সূত্র- বোস্টন গ্লোব।

আন্তর্জাতিক