সিলেট প্রতিক্ষণ



ডেস্ক রিপোর্ট

জুন / ০৭ / ২০২২


ভোট

২৭ জুলাই ওসমানীনগর, জগন্নাথপুর ও শ্রীমঙ্গল উপজেলা পরিষদে ভোট


181

Shares

ওসমানীনগর, জগন্নাথপুর ও শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী এ তিনটি উপজেলায় ভোটগ্রহণ হবে ২৭ জুলাই।

সোমবার (০৬ জুন) নির্বাচন কমিশনের উপ সচিব (নির্বাচন পরিচালনা-১) মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে উপজেলা পরিষদ নির্বাচনে তফসিল ঘোণিা করা হয়।

এরমধ্যে সিলেটের ওসমানীনগর ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদে চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শুধু ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

তফসিল অনুযায়ী, রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ জুন। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই ৩০ জুন। প্রার্থীতা প্রত্যাহারের দিন ৭ জুলাই এবং ২৭ জুলাই সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ওসমানীনগরে রিটানিং কর্মকর্তার দায়িত্বে থাকবেন সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিসার, জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে রিটানিং কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন সিলেটের সিনিয়র জেলা নির্বাচন অফিসার এবং শ্রীমঙ্গলে রিটানিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন মৌলভীবাজার জেলা নির্বাচন অফিসার।

এসব উপজেলায় ইভিএম-এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে বলে নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

সিলেট প্রতিক্ষণ